WildLif
রাতের বেলায় জোনাকি পোকা দেখে হাত বাড়িয়ে দেয় নি এমন লোকের সংখ্যা খুবই কম।রাতের বেলায় এরা এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি করে ।জোনাকিরা আসলে এক উড়ন্ত পোকা। স্ত্রী ও পুরুষ উভয় শ্রেণীরই পাখা আছে। ফুলের মধু খেয়ে এরা জীবনধারণ করে ।ক্রান্তীয় অঞ্চলে এদেরকে বেশি সংখ্যায় দেখা যায়। এদের শরীর থেকে আলোর ঝলক বেরিয়ে আসে। আলো উৎপাদনকারী অংশটি এদের তলপেটের নিচের দিকে থাকে। স্নায়ুমণ্ডলী দ্বারা এ অংশটি নিয়ন্ত্রিত হয়। অংশটিতে দুটি রাসায়নিক পদার্থ থাকে ।তার একটির নাম 'লুসিফেরিন'আর অন্যটির নাম 'লুসিফারেস'।বাতাসের অক্সিজেনের সাথে লুসিফেরিন মিলিত হয়ে আলো উৎপাদন করে। লুসিফারেস অনুঘটকের মত অক্সিজেন ও লুসিফেরিনের এই মিলনে সাহায্য করে। মজার ব্যাপার হলো এদের থেকে বিচ্ছুরিত আলোয় কোনো তাপ থাকেনা। আলো উৎপাদনের এই ধরনের প্রক্রিয়াকে 'প্রাণী-দীপ্তি' বলে। লুসিফেরিন হলো জোনাকিদের সক্রিয় দীপ্তিকারক এক পদার্থ।
জোনাকিরা যে আলো বিচ্ছুরণ করে তার বর্ণ হয় হলদে কিংবা কমলা। আজ বিজ্ঞানীরা তাদের গবেষণাগারেই এই ধরনের আলো উৎপাদন করতে সক্ষম। কিন্তু সেটা তারা করতে পারে শুধুমাত্র এই জোনাকি থেকে লুসিফেরিন ও লুসিফেরাস বের করে নিয়ে।
এখন প্রশ্ন হল: জোনাকিরা কেন আলো বিচ্ছুরণ করে?
প্রথম সম্ভাব্য কারণ হলোঃ পুরুষ ও স্ত্রী জোনাকিরা উভয়ে উভয়কে আকর্ষণ করার জন্য আলো বিচ্ছুরণ করে। দ্বিতীয় কারণ হলঃ আলো বিচ্ছুরিত করে এরা হয়ত পাখিদের ভয় দেখায় এবং নিজেদেরকে পাখিদের আক্রমণ থেকে রক্ষা করে। কারণ যাই হোক না কেন, রাতের বেলায় এদেরকে দেখে প্রত্যেকে মোহিত হয়ে যায়।. 

Post a Comment

Previous Post Next Post