Happy Birthday, Jocelyn Bell Burnell.
- এই নারী পালসার ( এক ধরণের নিউট্রন তারকা ) আবিস্কার করেছিলেন। তাই তিনি নোবেল প্রাইজ পাবার যোগ্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে বঞ্চিত করে Credit & Nobel Prize তার সুপারভাইজারকে দেয়া হয়েছে।
জোসেলিন বেল বার্নেল ১৯৬৭ সালের ২৮শে নভেম্বর প্রথম পালসার আবিস্কার করেন। পালসার হল একটি দ্রুত ঘুর্ণনশীল চৌম্বক নিউট্রন তারা। এর চৌম্বক অক্ষ ঘূর্নন অক্ষের উপর কিছুটা হেলানো তরঙ্গ অভিঘাত বা পালসের সঙ্গে চৌম্বকক্ষেত্রের নিবিড় সম্পর্কে রয়েছে বলে মনে হয়। এটি নির্দিষ্ট সময় বিরতিতে ঝলকে ঝলকে চমক সৃষ্টিকারী আলোকরশ্মি বেতার ওরঙ্গ। এমনকি X Ray রশ্মি পর্যন্ত বিকিরন করে। এর বিকিরন ক্ষমতা ১০২৭ কিলোওয়াট। ১৯৭৪ সালে পালসার আবিস্কারের জন্য মেয়েটাকে Physics এ নোবেল না দিয়ে তার সুপারভাইজার অর্থাৎ যার অধীনে মেয়েটা কাজ করছিল তাকে নোবেল পুরস্কার দেয়া হয়। তাতে জোসেলিন mind করেননি। সম্প্রতি তিনি 3 মিলিয়ন ( 30 লক্ষ ) ডলার পুরস্কার পেয়েছেন, অর্ধশতক আগে করা তাঁর কাজের জন্য। সেটাও নিজের স্বার্থে ব্যয় না করে বিজ্ঞানের জন্য দান করে দেন।
